ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার সেবা কার্যক্রম উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
এমপি মোশারফ হোসেন ছবির ক্যাপশন: এমপি মোশারফ হোসেন
মোঃ স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলার বিজরুলে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল মাহমুদ, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর এই উদ্যোগ নন্দীগ্রাম উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। 

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।