আখতার হোসেন খান ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
দুর্গাপূজা উপলক্ষে যমুনা সেতুতে রবিবার, সোমবার ও মঙ্গলবার (১৮,১৯ ও ২০ অক্টোবর) ৩ দিনে টোল আদায় হয়েছে প্রায় ৮ কোটি টাকা।
যমুনা সেতুতে ১৮ অক্টোবর গাড়ি পারাপার হয়েছে ২৬ হাজার ৫৭২ টি, টোল আদায় হয়েছে ২ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ৭৫০ টাকা। ১৯ অক্টোবর গাড়ি পারাপার হয়েছে ৩০ হাজার ৩১৫ টি, টোল আদায় হয়েছে ২ কোটি ৬২ লাখ ৫১ হাজার৪০০ টাকা।
২০ অক্টোবর গাড়ি পারাপার হয়েছে ৩১ হাজার ৩৫১ টি, টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা।
উভয় পাড়ে গাড়ি পারাপার হয়েছে ৮৮ হাজার ২৩৭ টি এবং টোল আদায় হয়েছে ৭ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা।
নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ জানান, ঈদ এবং দুর্গাপূজায় দীর্ঘ দিন ছুটি থাকায় গাড়ি পারাপার বৃদ্ধি পায় এবং টোল আদায় ৩ থেকে ৪ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে।
দেশ বাংলা টিভি ডেক্স