ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

দুর্গাপূজায় যমুনা সেতুতে ৮ কোটি টাকা টোল আদায়

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
যমুনাসেতু টোল প্লাজা। ফাইল ফটো। ছবির ক্যাপশন: যমুনাসেতু টোল প্লাজা। ফাইল ফটো।
আখতার হোসেন খান  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 

দুর্গাপূজা উপলক্ষে যমুনা সেতুতে রবিবার, সোমবার ও মঙ্গলবার (১৮,১৯ ও ২০ অক্টোবর) ৩ দিনে টোল আদায় হয়েছে প্রায় ৮ কোটি টাকা। 

যমুনা সেতুতে ১৮ অক্টোবর গাড়ি পারাপার হয়েছে ২৬ হাজার ৫৭২ টি, টোল আদায় হয়েছে ২ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার  ৭৫০ টাকা। ১৯ অক্টোবর গাড়ি পারাপার হয়েছে ৩০ হাজার ৩১৫ টি, টোল আদায় হয়েছে ২ কোটি ৬২ লাখ ৫১ হাজার৪০০ টাকা। 
২০ অক্টোবর গাড়ি পারাপার হয়েছে ৩১ হাজার ৩৫১ টি, টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। 

উভয় পাড়ে গাড়ি পারাপার হয়েছে ৮৮ হাজার ২৩৭ টি এবং টোল আদায় হয়েছে ৭ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা।

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ  জানান, ঈদ এবং দুর্গাপূজায় দীর্ঘ দিন ছুটি থাকায় গাড়ি পারাপার বৃদ্ধি পায় এবং  টোল আদায় ৩ থেকে ৪ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।