ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

দাদার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল শিশুর, হাসপাতালে বাবা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
সিরাজদিখানে হামলায় শিশু নিহত, ছবির ক্যাপশন: সিরাজদিখানে হামলায় শিশু নিহত,
নিজস্ব সংবাদদাতা :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার ঘটনায় প্রাণ হারিয়েছে ছয় বছরের এক শিশু। এ ঘটনায় শিশুটির বাবাও গুরুতর আহত হয়েছেন।

 বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার রামকৃষ্ণদী গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে একটি ইটভাটার কাছে বাবা ও মেয়ের ওপর হামলার ঘটনা ঘটে। শিশুটির বাবা গোলাপ হোসেন ওই এলাকার বাসিন্দা হলেও পরিবার নিয়ে শ্বশুরবাড়ি দোসরপাড়া গ্রামে থাকতেন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গোলাপ হোসেনের বাবা জয়নাল মিয়া রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। বুধবার বিকেলে দাদার সঙ্গে দেখা করতে মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিলেন গোলাপ হোসেন। সেখান থেকে ফেরার পথেই তারা হামলার শিকার হন বলে জানা গেছে।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন গোলাপ হোসেন। পরে তাকে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে, তার মেয়েকে হত্যা করে ইটভাটার পাশের একটি পরিত্যক্ত জমিতে মরদেহ ফেলে রাখা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
নিহত শিশুটির নাম তওবা। সকালে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানিয়েছেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে কারা এ হামলায় জড়িত এবং কী কারণে বাবা-মেয়ের ওপর হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।