ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধ, গুলিতে ইজারাদারসহ নিহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
ছবির ক্যাপশন:
স্টাফ রিপোর্টার:
পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে গুলিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে হাটের একটি অফিসকক্ষে এ ঘটনা ঘটে।

 নিহতদের মধ্যে একজন হাটটির বর্তমান ইজারাদার, অন্যজন তাঁর সহযোগী।
নিহতরা হলেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তাঁর সহযোগী রিপন হোসেন (৫০)। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় আব্দুস সালাম হাজী তাঁর সহযোগীদের নিয়ে হাটের অফিসকক্ষে অবস্থান করছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ দুজনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে হাটের ইজারা নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে। এ বিরোধের জের ধরে গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

হামলার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে কাজ করছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।