ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ভূঞাপুর থানা ভবনের পলেস্তারা খসে পড়ছে, বাড়ছে ঝুঁকি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
ভূঞাপুর থানা ভবন। ছবির ক্যাপশন: ভূঞাপুর থানা ভবন।
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর থানার ভবনটি পুরাতন হওয়ায় ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। এতে ভবনটিতে পুলিশি কার্যক্রম ঝুঁকিতে পড়েছে। ঝুঁকি জেনেও থানার ভবনে বসে কাজ করছেন পুলিশের সদস্যরা।

থানা সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালের ৭ আগস্ট স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী প্রয়াত এম মনসুর আলী ভূঞাপুর থানা উদ্বোধন করেন। পরবর্তীতে ১৯৮৩ সালে ৯ নভেম্বর ঢাকা বিভাগের ডিআইজি এম আজিজুল হক থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর মাঝে মধ্যে সংস্কার হলেও সেটি কোনো কাজে আসেনি। ফলে দিন দিন ভবনটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

ভূঞাপুর থানার পুলিশ সদস্যরা বলেন,  থানা ভবনটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প ভবন না থাকায় এখানেই থাকতে হচ্ছে। পলেস্তারা খসে নিচে পড়ে। বৃষ্টি নামলে চুয়ে চুয়ে কক্ষে পানি পড়ে। ভবনটি  সংস্কার বা পুলিশ সদস্যদের জন্য আলাদা একটি ভবন খুবই প্রয়োজন। ভবনটি সংস্কার বা আলাদা ভবন দরকার থানা ভবন।

অপরদিকে পুলিশদের একটি আবাসিক ভবন ইতোমধ্যেই পরিত্যাক্ত রয়েছে। থানা অফিসার ইনচার্জের ভবনটি প্রায় বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, আমরা প্রতিটি পুলিশ সদস্য মানুষের জানমাল ও জননিরাপত্তায় কাজ করে থাকি। যারা দিনরাত পরিশ্রম করে তারা দিন শেষে ভবনে নিশ্চিন্তে ঘুমানোর পরিবেশ নেই। প্রতিনিয়ত তাদের নির্ঘুম রাত পার করতে হচ্ছে।

তিনি বলেন, ভবনটি পুরোনো হওয়ায় ভবনের ছাদের পলেস্তারা ধ্বসে পড়ছে। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকি নিয়ে দিনাতিপাত করছি। বর্তমান ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন একটি ভবন নির্মাণ ও থাকার সুব্যবস্থা করার জন্য উধ্বর্তন দপ্তরে আবেদনসহ অবগত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।