ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কালিহাতীর ৫নং বাংড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুর হাসানের উঠান বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুর হাসানের উঠান বৈঠক ছবির ক্যাপশন: চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুর হাসানের উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীর ৫ নং বাংড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মঞ্জুর হাসানের নিজ বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর)সন্ধ্যায় আয়োজিত বৈঠকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় হয়।

 লোকমান হোসেনের সভাপতিত্বে ও আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াস, সিনিয়র সহসভাপতি রুবায়েত হোসেন সবুজ, সৈয়দ ইফতেখার সিলভা, তপন চন্দ্র সেন, হালদিয়ার রফিকুল মাস্টার, আব্দুল আউয়াল মাস্টার, শাহালম মিন্টু ও সৈয়দ আব্দুল কাদের জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন। 

এ সময় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়। উঠান বৈঠকে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মো. মঞ্জুর হাসানের এ উঠান বৈঠক স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।