ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ার কাহালুতে চেয়ারম্যান প্রার্থী আব্দুর সবুর খানের নির্বাচনী গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
চেয়ারম্যান প্রার্থী আব্দুর সবুর খানের নির্বাচনী গণসংযোগ ছবির ক্যাপশন: চেয়ারম্যান প্রার্থী আব্দুর সবুর খানের নির্বাচনী গণসংযোগ
মোঃ স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার কাহালু উপজেলার ২ নম্বর কালাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর সবুর খান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) ইউনিয়নের থিয়টপাড়া এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। আব্দুর সবুর খান কালাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

গণসংযোগকালে আব্দুর সবুর খান বলেন, বিএনপি জনগণের দল। মানুষের ভাগ্যোন্নয়ন ও জীবনমান উন্নয়নে দলটি কাজ করে যাচ্ছে। নির্বাচনে তাঁকে ভোট দিয়ে বিজয়ী করা হলে একটি সুষ্ঠু, পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব, মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালাই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তহিদুর রহমান পিন্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান আলী, কাহালু উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান পাপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম শাকিল, ১ নম্বর ওয়ার্ডের সদস্য তানজিল, বিএনপি নেতা ভুট্টু খান, যুবদল নেতা মিল্লাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও মৎস্যদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।