ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ায় গড়বে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ, এআই দক্ষতায় প্রশিক্ষণ পাবেন ১,৬০০ তরুণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
বগুড়ায় গড়বে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ ছবির ক্যাপশন: বগুড়ায় গড়বে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ

মো. স্বাধীন খান,বগুড়া জেলা প্রতিনিধি:

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের আধুনিক প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন কয়েকটি উদ্যোগের কথা ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, চলতি অর্থবছরে দেশের ১০টি জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার একটি হবে বগুড়ায়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুবসমাজকে বৈশ্বিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে।


রোববার বগুড়ায় পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিকেলে শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করেন তিনি। এর আগে শহরের মমইন অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের এআই দক্ষতা উন্নয়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


ক্রীড়া উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, খেলার মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। যেখানে সরকারি খালি জায়গা পাওয়া যাবে, সেখানে পর্যায়ক্রমে খেলাধুলার উপযোগী অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘমেয়াদে দেশের প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েও কাজ চলছে বলে তিনি জানান।


তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের নতুন দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের ফ্রিল্যান্সিং, ডিজিটাল সেবা এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে কাজের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।


অনুষ্ঠানে জানানো হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পের প্রথম ধাপে দেশের ৬৪ জেলা থেকে মোট ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে। প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ৪৪৮টি ব্যাচে প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রতিটি কোর্স দুই মাসব্যাপী চলবে এবং ৫০টি ক্লাসে প্রায় ৩০০ ঘণ্টার ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই হাজার প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক, সমন্বয়কারী ও প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চ্যুয়ালি অংশ নেন। একই অনুষ্ঠানে চলমান ফ্রিল্যান্সিং কর্মসূচির আওতায় বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী আটজনকে ল্যাপটপ এবং রাজশাহী বিভাগের ২৪ জন সফল ফ্রিল্যান্সারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।


এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএমসহ প্রশাসন, জনপ্রতিনিধি ও প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা।


মোকামতলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বয়সের দর্শক খেলাটি উপভোগ করেন।


অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা ও সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি যুব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে দেশের তরুণদের আত্মনির্ভরশীল করে তোলার প্রচেষ্টাও অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।