ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ছবির ক্যাপশন: ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
রিমন সিদ্দিকী, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার কুড়ারপাড় এলাকায় এলটিবি ইটভাটার কাছে একটি নির্জন স্থানে মাদক কেনাবেচার প্রস্তুতি চলছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্য ও সচেতন ব্যক্তিদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে পুলিশ দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শামীম মিয়া (৩২) এবং একই এলাকার আজিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (১৯)।

অভিযানের সময় শামীম মিয়া ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পালানোর সময় পায়ে আঘাত পান তিনি। পরে পুলিশের নজর এড়িয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করলে তাকে ধরতে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ শুরু করা হয়। একপর্যায়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচয় গোপন করে চিকিৎসা নেওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই আল আমিনের নেতৃত্বে মাদকবিরোধী টহল চলাকালে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তার দুজন পরিবহন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। পরিবহন শ্রমিকের পরিচয় ব্যবহার করে তারা ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। 

বিশেষ করে সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক পরিবহন শ্রমিকদের মধ্যে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।