ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ভালুকায় অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
নিজম্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে সানজিদা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বগাজান-মল্লিকবাড়ী সড়কের বগাজান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সানজিদার বড় ভাই ফরহাদ ব্যাটারিচালিত অটোরিকশা চালান। তিনি অটোরিকশাটি বাড়ির পাশে রেখে খাবার খেতে যান। এ সময় গাড়িটির চাবি অটোরিকশার মধ্যেই ছিল।

ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে সানজিদা অটোরিকশাটিতে ওঠে সেটি চালু করার চেষ্টা করে। একপর্যায়ে অটোরিকশাটি চলতে শুরু করলে শিশুটি নিচে পড়ে যায় এবং চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার এসআই মশিউর রহমান জানান, অটোরিকশার চাকায় পিষ্ট হয়েই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।