স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার একটি দল অভিযানটি চালায়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে প্রায় ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি ও জব্দ করা মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
দেশ বাংলা টিভি ডেক্স