মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় জোরদার করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ) বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
এ সময় মহানগর বিএনপি, বগুড়ার সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরুসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।
```0
দেশ বাংলা টিভি ডেক্স