ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বাগেরহাটে ছয় বছরের শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার, আটক ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
বাগেরহাট সংবাদদাতা : 
বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা নামে ছয় বছরের এক শিশুর গলা কাটা মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় শেখ জাহাঙ্গীর (৫৫) এবং তার দুই ছেলে রমজান শেখ (২৩) ও আব্দুর রহমান শেখ (১৯)কে আটক করা হয়েছে। 

 শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি পানের বরজের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।  নিহত মুসলিমা কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে।  স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বিকেলে বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মুসলিমা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ শুরু করেন।

 স্থানীয় লোকজনও শিশুটিকে খুঁজতে বিভিন্ন স্থানে তল্লাশি চালান।  একপর্যায়ে সন্ধ্যার দিকে শেখ জাহাঙ্গীরের পানের বরজের পাশে পলিথিনে মোড়ানো একটি বস্তা দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হওয়ায় বস্তাটি খুলে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে খবর দেওয়া হলে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

 মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে বিক্ষুব্ধ লোকজন পানের বরজের মালিক শেখ জাহাঙ্গীরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, পাওয়া অভিযোগের ভিত্তিতে শেখ জাহাঙ্গীর ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে আটক ব্যক্তিরাই হত্যাকাণ্ডে জড়িত কি না, তদন্ত শেষ হওয়ার আগে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

 পুলিশ সুপার আরও জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। হত্যার কারণ, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে অন্য কেউ সম্পৃক্ত কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই করা হচ্ছে।  

পুলিশ জানিয়েছে, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।  Slug: bagerhat-mollahat-six-year-old-child- 

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।