ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কালিহাতীতে গ্রেফতারি পরোয়ানায় রায়হান ওরফে লিজন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
কালিহাতীতে গ্রেফতারি পরোয়ানায় রায়হান ওরফে লিজন গ্রেফতার ছবির ক্যাপশন: কালিহাতীতে গ্রেফতারি পরোয়ানায় রায়হান ওরফে লিজন গ্রেফতার
কালিহাতী থেকে জাহাঙ্গীর আলম:
টাঙ্গাইলের কালিহাতীতে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মো. রায়হান ওরফে লিজন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রায়হান ওরফে লিজনকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম আদালতে চলমান রয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়হানের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রায়হান ওরফে লিজনকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে জেলহাজতে পাঠানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কালিহাতী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।