নেগেটিভ রিভিউ আর সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে ঝড় তুলছে নানির 'The Paradise'। মুক্তির ৬ দিনেই ভারতে ১০০ কোটির ক্লাবে ঢুকে গেল ছবিটি।
Sacnilk-এর তথ্য অনুযায়ী, ৬ষ্ঠ দিনে (২৯ সেপ্টেম্বর) ছবিটি আয় করেছে ৪.৪০ কোটি রুপি, মোট ভারতে নেট কালেকশন দাঁড়িয়েছে ১০১.৫০ কোটি রুপি। একইসাথে ওয়ার্ল্ডওয়াইড গ্রস ১৫০.৫০ কোটি রুপি ছাড়িয়েছে।
এটি নানির ১৮ বছরের ক্যারিয়ারে এবং ৩৩টি ছবির মধ্যে প্রথম ১০০ কোটির ছবি।
দিন অনুযায়ী আয়:
- Day 1: ৩৪.৬৫ কোটি (বাম্পার ওপেনিং, ৯,৭৩২ শো)
- Day 2: ১৪.৯০ কোটি (৫৭% ড্রপ)
- Day 3: ১৫.২৫ কোটি
- Day 4: ১৫.৭০ কোটি
- Day 5: ৫ কোটি
- Day 6: ৪.৪০ কোটি — মোট ১০১.৫০ কোটি নেট, ১২০ কোটি গ্রস
বিদেশ থেকে এসেছে প্রায় ৩০ কোটি।
আগের রেকর্ড ভাঙলো:
এর আগে নানির সর্বোচ্চ ছিল 'Dasara' (৬২ কোটি নেট) ও 'HIT: The Third Case' (৭০ কোটি নেট)। 'The Paradise' ৬ দিনেই সেই সব রেকর্ড দ্বিগুণ করে দিল।
পরিচালক শ্রীকান্ত ওডেলা পরিচালিত এই অ্যাকশন ড্রামা ১৯৮০-র সেকেন্দ্রাবাদের পটভূমিতে, অভিনয়ে নানি, রাঘব জুয়াল, সোনালি কুলকার্নি। হিন্দি, তেলেগু, তামিল তিন ভাষায় মুক্তি পেয়েছে।
২০২৬ সালে এটি ৬ষ্ঠ তেলেগু ছবি হিসেবে ১০০ কোটি ওয়ার্ল্ডওয়াইড ক্লাবে ঢুকলো।
দেশ বাংলা টিভি ডেস্ক