নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি পুকুর থেকে হোসনেয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কয়েলের ভিটা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হোসনেয়ারা বেগম কচুয়া গ্রামের মৃত হানিফ আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী। পুকুরে তাঁর মরদেহ কীভাবে গেল এবং কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের স্বামীর প্রথম স্ত্রী হালিমা বেগম (৬০) জানান, হোসনেয়ারার মৃত্যুর কারণ সম্পর্কে তারা এখনো নিশ্চিত নন। তবে কয়েকদিন ধরে তাদের বাড়িতে অপরিচিত এক ব্যক্তির যাতায়াত ও অবস্থান লক্ষ্য করেছিলেন তারা। ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলেও পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি বলে দাবি করেন তিনি। এ কারণে ওই ব্যক্তির সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নারীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে অপরিচিত এক ব্যক্তির উপস্থিতির বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ওই ব্যক্তির পরিচয় ও অবস্থান সম্পর্কে অনুসন্ধান চলছে। তাকে শনাক্ত বা খুঁজে পাওয়া গেলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পুল
দেশ বাংলা টিভি ডেক্স