ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
স্টাফ রিপোর্টার:
রাজধানীর আগারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় জিসান নামে চার বছরের এক শিশু মারা গেছে। একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে শেরেবাংলানগর থানার পশ্চিম আগারগাঁও এলাকায় বিজ্ঞান জাদুঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাসার কাছেই খেলছিল জিসান। একপর্যায়ে সড়কের পাশে থাকা আইল্যান্ড থেকে রাস্তায় নামার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত জিসান ভোলার লালমোহন উপজেলার ব্যবসায়ী আলী আকবরের ছেলে। দুই ভাইয়ের মধ্যে জিসান ছিল বড়। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।