ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কুষ্টিয়ার মিরপুরে বাসের চাপায় নারীসহ নিহত ২, আহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় পাখি ভ্যানে থাকা এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা মাদ্রাসার সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,পাখি ভ্যানচালক কামরুল ইসলাম এবং ভ্যানের যাত্রী ভানুমতি (৫৫)। ভানুমতি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী। তিনি নওদা আজমপুরে জামাইয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। অন্যদিকে কামরুল ইসলাম মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে কয়েকজন যাত্রী নিয়ে একটি পাখি ভ্যান সড়ক দিয়ে যাচ্ছিল। পথে ভ্যানটির এক্সেল ভেঙে যাওয়ায় সেটি সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস এসে ভ্যানটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভানুমতির মৃত্যু হয়। তার সঙ্গে থাকা মেয়ে হাসিনা ও ভ্যানচালক কামরুল ইসলাম গুরুতর আহত হন।

খবর পেয়ে আমলা পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, আইসিইউতে নেওয়ার কিছুক্ষণ পর ভ্যানচালক কামরুল ইসলাম মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।