ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

দেবীর বোধনে দুর্গোৎসবের সূচনা, ছয় দিনজুড়ে পূজার আয়োজন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
দেবীর বোধনে দুর্গোৎসবের সূচনা ছবির ক্যাপশন: দেবীর বোধনে দুর্গোৎসবের সূচনা
স্টাফ রিপোর্টার: 
দেবীর বোধনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে পূজার মূল আয়োজন এগিয়ে যাবে। তিথির বিশেষ বিন্যাসের কারণে এবার ছয় দিন ধরে চলবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

পুরাণ ও শাস্ত্রীয় রীতি অনুসারে, অকালবোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করার আচার পালনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন পূজা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

পূজার সূচি অনুযায়ী, আগামী শনিবার মহাসপ্তমী, রোববার মহাসপ্তমীর অতিরিক্ত পূজা, সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমীর আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। সবশেষে বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি। তবে ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না থাকায় এবার মণ্ডপের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।

এদিকে পূজাকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক এবং দর্শনার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই ছাড়া লাইক, কমেন্ট বা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণযন্ত্র রাখার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড নিশ্চিত করতে বলা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় যান চলাচল স্বাভাবিক রাখতে নির্ধারিত পথ অনুসরণ এবং প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে পুলিশ জানিয়েছে, আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে হবে। পাশাপাশি আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে কয়েকটি নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ নম্বরও প্রকাশ করেছে পুলিশ।

জরুরি যোগাযোগ নম্বর
পুলিশ সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষ: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০।
ঢাকেশ্বরী মন্দির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।