ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু ছবির ক্যাপশন: নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে সাত ও পাঁচ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫)। তারা ওই এলাকার বাসিন্দা কৃষ্ণ কাহারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শিশু দুটির মা পিংকী রানী বাথরুমে ছিলেন। এ সময় মায়ের অগোচরে দুই বোন বাড়ির পুকুরে গোসল করতে নামে। পরে বাথরুম থেকে বেরিয়ে সন্তানদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। প্রথমে পাশের দাদার বাড়িতে খুঁজেও তাদের সন্ধান পাননি।

একপর্যায়ে বাড়িতে ফিরে পুকুরের পানিতে বুদ্‌বুদ উঠতে দেখে তাঁর সন্দেহ হয়। পরে দেরি না করে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই মেয়েকে উদ্ধার করেন তিনি। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।