ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গাজীপুর সংবাদদাতা :
গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৬৬০ টাকাসহ শামীম আহমেদ সামিউল (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সোহেল (৩৫) নামে তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকায় নবীন ছাত্রাবাসের সামনের সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকা জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। এসআই মো. ফায়জুর রহমান ও এএসআই মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শামীম। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ ছাড়া মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে তাঁর কাছ থেকে নগদ ৩ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মো. ফায়জুর রহমান জানান, এলাকায় মাদকের চালান হাতবদলের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ ঘটনায় সোহেল নামে আরও একজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে তিনি অভিযানের সময় পালিয়ে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ২৫ এবং জিআর নম্বর ৩০৪। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শামীম আহমেদ সামিউলকে রোববার (২৫ অক্টোবর) গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।