ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মির্জাপুরে মহাসড়কের পাশে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
জাহাঙ্গীর আলম:
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কদিম ধল্যা এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ সেখানে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত যানবাহনের চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, প্রাথমিকভাবে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানার পাশাপাশি তার পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।