নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ওয়েলকাম পরিবহনের একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি কন্টেইনারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আকরাম বিশ্বাস গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস ও কন্টেইনারের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স