ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজার গাছসহ যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
গাঁজার গাছসহ যুবক আটক ছবির ক্যাপশন: গাঁজার গাছসহ যুবক আটক
মো: স্বাধীন খান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার দুপচাঁচিয়ায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছসহ মো. মান্নান (৩০) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১২ সিপিএসসি বগুড়ার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মান্নানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির উঠান থেকে ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ জব্দ করা হয়। আটক মান্নান আশুঞ্জা মধ্যপাড়া এলাকার মো. মোয়াজ্জেমের ছেলে।

পরে জব্দ করা গাঁজার গাছসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-১২ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।