ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

নরসিংদীতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ, অটোরিকশার দুই যাত্রী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পাঁচদোনায় ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়া এলাকার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুর থেকে যাত্রী নিয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। ভাটপাড়া এলাকায় পৌঁছানোর পর সামনে থাকা একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নুর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে। এ সময় অটোরিকশার চালককে হেফাজতে নেওয়া হয়।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিননম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।