ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ভূঞাপুরে সারের দাম বেশি নেয়ায় মানব বন্ধন: বিক্রি বন্ধ, তদন্ত কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
অভিযুক্ত সারের দোকান ও মানববন্ধন। ছবির ক্যাপশন: অভিযুক্ত সারের দোকান ও মানববন্ধন।
আখতার হোসেন খান,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুঠিবয়রা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে স্থানীয় সার ব্যবসায়ী পিয়াস (৩৩)-এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (২৩ সেপ্টেম্বর)  সন্ধ্যায় কুঠিবয়রা বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান অভিযুক্ত ব্যবসায়ীর সার বিক্রি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।