ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

স্মৃতিকাতর তারেক রহমান, জাতিসংঘ মঞ্চে স্মরণ করলেন জিয়া-খালেদাকে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত ছবির ক্যাপশন: জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
দেশ বাংলা টিভি ডেক্সঃ
জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, "এই মুহূর্তে আমি কিছুটা স্মৃতিকাতর।"
‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি তার বাবা ও মাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
‎
‎"এই মঞ্চে দাঁড়িয়েই আমার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার মা মরহুমা খালেদা জিয়া দেশের পক্ষে ভাষণ দিয়েছিলেন। আজ আমি দাঁড়িয়েছি দেশ ও জনগণের স্বার্থে এবং একটি শান্তিময় বিশ্বের প্রত্যাশায়, প্রধানমন্ত্রী তারেক রহমান।  
‎
‎প্রধানমন্ত্রী বলেন, গ্লোবালাইজেশনের যুগে বিশ্বের এক প্রান্তের সংকট অন্য প্রান্তে আঘাত করে। মানবসৃষ্ট সংঘাতে দেশে দেশে অশান্তি, লাখো মানুষ বাস্তুচ্যুত এবং মানবিক সংকট তৈরি হচ্ছে। যুদ্ধের কারণে জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং মূল্যস্ফীতি বাড়ছে।
‎
‎তার মতে, যেকোনো সংঘাতের সমাধান হতে হবে আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে।
‎নিরস্ত্রীকরণ ও ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের 
‎
‎উন্নয়নের টাকা সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতাকে বিশ্বশান্তির অন্তরায় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে প্রতিশ্রুতিবদ্ধ।
‎
‎একই সঙ্গে ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবির প্রতি বাংলাদেশের সমর্থন অবিচল থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।