ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের আগেই ৩০ টন ইউরিয়া সার জব্দ, আটক - ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
৩০ টন ইউরিয়া সার জব্দ ছবির ক্যাপশন: ৩০ টন ইউরিয়া সার জব্দ
স্টাফ রিপোর্টার:-
চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৩০ টন ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারে ব্যবহারের অভিযোগে দুটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি দল।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি চালায় কোস্ট গার্ড। একপর্যায়ে ট্রাক থেকে একটি কার্গো বোটে ইউরিয়া সার তোলার সময় অভিযান চালানো হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এসব বস্তায় মোট ৩০ হাজার কেজি সার ছিল, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা।

অভিযানকালে সার স্থানান্তরের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে দুটি ট্রাক জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা সার, জব্দ করা ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার ঠেকাতে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।