ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কুষ্টিয়ার খোকসায় ড্রাম ট্রাকের চাপায় তরুণ আলম সাধু চালক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার খোকসায় ড্রাম ট্রাকের চাপায় মো. মুন্না (১৯) নামে আলম সাধু চালক নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেব আলীর ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মুন্না তার স্যালো ইঞ্জিনচালিত যান (আলম সাধু) নিয়ে পাটকাঠি সংগ্রহের উদ্দেশ্যে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তার যানটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়। পরে ড্রাম ট্রাকটি জব্দ করা হয়।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।