ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
নিজস্ব সংবাদদাতা :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরু নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে তিনজন প্রাণ হারিয়েছেন। 

নিহতদের মধ্যে একই পরিবারের বাবা ও ছেলে রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলাম এবং একই এলাকার আব্দুল হাকিম।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা কয়েকজন মিলে সোনাইচণ্ডী হাটে গরু কিনতে গিয়েছিলেন। কেনাকাটা শেষে ভটভটিতে করে ফেরার সময় পুস্কুনি এলাকায় পৌঁছালে হঠাৎ যানটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে সেটি উল্টে গেলে যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। ঘটনাস্থলেই আয়েস উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত তাঁর ছেলে শরিফুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমও মারা যান।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।

একই পরিবারের বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।