ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সাভার-আশুলিয়ায় ডিবির অভিযান, নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
সাভার সংবাদদাতা: 
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার আমবাগান কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পারভীন আক্তার (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে লেবু মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

অন্যদিকে, সাভারের সিন্ধুরিয়া দক্ষিণপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওমর ফারুক ওরফে টিয়া (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।

গ্রেপ্তার পারভীন আক্তার আশুলিয়ার আমবাগান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে। ওমর ফারুক সাভার মডেল থানার পোড়াবাড়ি বক্তারপুর এলাকার ওসমান গনির ছেলে। অপর গ্রেপ্তার লেবু মিয়া গাইবান্ধার সাদুল্লাপুর থানার টিয়াগাছা ভবানীপুর এলাকার গুলজার রহমানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে পারভীন আক্তারের বিরুদ্ধে পূর্বে ছয়টি মাদক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।