ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কুষ্টিয়া সীমান্তে তিন অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
ছবির ক্যাপশন:
 কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুকুনতলা মাঠে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। 

এ সময় পরিত্যক্ত অবস্থায় দুই বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও ২ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।  এরপর রাত ১টা ৪৫ মিনিটে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম বিলগাথুয়া মাঠে অভিযান পরিচালনা করা হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ, ৯৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।  এদিকে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ ডিগ্রিচর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে ১৮ বোতল ভারতীয় মদ, ৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ১১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। 

 বিজিবির হিসাব অনুযায়ী, তিনটি পৃথক অভিযানে মোট ২৭ বোতল ভারতীয় মদ, দুই বোতল ফেয়ারডিল সিরাপ, ৩ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন এবং ৩ হাজার ১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার হয়েছে।   সব মিলিয়ে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে। 

সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।  

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।