মো: স্বাধীন খান, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম উপজেলার গাড়িদহ ইউনিয়নের রানীনগর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
স্থানীয়দের তথ্যনুসারে জানা গেছে, রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন ইব্রাহিম। পরে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে সড়কের মাঝের আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স