নিজস্ব সংবাদদাতা :
সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাস ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বংশীপুর এলাকায় লস্কার তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বংশীপুর এলাকার ওই সড়ক দিয়ে একটি যাত্রীবাহী বাস চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে ভ্যানে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেন এবং পুলিশকে খবর দেন। এ সময় সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
দেশ বাংলা টিভি ডেক্স