ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

হবিগঞ্জে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, প্রাণ গেল যাত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার মিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৬টার দিকে সাগর ব্রিক ফিল্ডের সামনে দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মিনি পিকআপে থাকা আনিস হাওলাদার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত ব্যক্তির নাম আনিস হাওলাদার (৪৫)।  তিনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।