ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সাঙ্গু নদীতে নিখোঁজের দুই দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানের সাঙ্গু নদীতে নিখোঁজের দুই দিন পর নুরুল আলম (৫২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নদীর পাইনছড়া মুখ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বান্দরবান শহরের বোটঘাটা এলাকায় সাঙ্গু নদী থেকে পানি তোলার জন্য স্থাপন করা পাম্পের পাইপ সংযুক্ত করার কাজ করছিলেন নুরুল আলম। এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় তিনি পানিতে ভেসে নিখোঁজ হন।

ঘটনার পর নুরুল আলমের ছেলে বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে তল্লাশি শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে বৃহস্পতিবার রাতে নদীর বনানী সমিল এলাকায় স্থানীয়রা পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে স্বজনরা নৌকা নিয়ে খোঁজাখুঁজি করে পাইনছড়া খালের মুখ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।

বান্দবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ শ্রমিকের মরদেহ ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেছেন।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।