ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

সাতক্ষীরায় সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা শহরে চায়ের দোকানে কয়েকজনের মধ্যে বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ অফিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী। তিনি এবার এইচএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী ছিলেন। শহরের কাটিয়া এলাকার রুচিরা বেকারির মালিক আলহাজ্ব আব্দুল গফুর খানের ছেলে তিনি।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে প্রাণিসম্পদ অফিস মোড়ে একটি পরিচিতি সভা শেষ হওয়ার পর জাকারিয়া পশু হাসপাতালের গেটের কাছে কয়েকজনের সঙ্গে চা পান করছিলেন। এ সময় পাশের একটি চায়ের দোকানে কয়েকজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারির পর্যায়ে পৌঁছালে চায়ের দোকানদারকে রক্ষা করতে জাকারিয়া সেখানে এগিয়ে যান। তখন উপস্থিত ব্যক্তিদের একজন ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুক ও পেটে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান তিনি।

পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।